বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সনাতনী পরিবারের মুখ উজ্জ্বল করলেন দূর্জয় সাহা, এসএসসিতে জিপিএ-৫ কক্সবাজারে সন্ন্যাসী হত্যার সংবাদ প্রকাশ, সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন লোহাগাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় আয়োজন কেন্দ্রীয় তপোবন আশ্রমে স্বামী সুরেশ্বরানন্দ পুরীর ৯৫তম শুভ আবির্ভাব উৎসব নয়ন সাধু হত্যা মামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘মামলায় ফাঁসানোর’ হুমকি লাভ জিহাদ: ধর্মের বিভাজন নয়, প্রতারণা ও জবরদস্তির বিরুদ্ধে আইনি প্রতিরোধ লোহাগাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সনাতনী ঐক্যের আহ্বানে চট্টগ্রামে অনুষ্ঠিত যুব সম্মেলন অভাব-সংগ্রাম থামাতে পারেনি তমালকে, শেষ পর্যন্ত অর্জন করলেন মাস্টার্স ডিগ্রি খুরুশকুলে নয়ন সাধু হত্যা,ছয় মাস পর আসামি গ্রেপ্তার

সংখ্যালঘু নির্যাতন ও শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে কাল সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সারাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলা, নির্যাতন, হত্যা, জমি দখল, ধর্ষণ এবং মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো এবং সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানের দাবিও জানানো হবে এ সংবাদ সম্মেলন থেকে।

 

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি-র শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সংঘটিত সাম্প্রতিক সহিংসতা, নির্যাতন ও বৈষম্যের নানা ঘটনা তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে লিখিত বক্তব্য ও কয়েকটি সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করা হবে।

 

সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews