বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকেশ্বরীতে ট্রান্সজেন্ডার নারীর বিয়ে ঘিরে আলোচনা, কী বলে সনাতন ধর্ম? টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল বাংলাদেশি চিকিৎসক অদিতি সাহার প্রাণ চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র মন্দিরের সহ-সভাপতি দীপক কুমার দাসের জন্মদিন উদযাপন দীঘিনালায় শ্রী শ্রী শংকর মঠ গীতা আশ্রমে ভাবগাম্ভীর্যে গুরু পূর্ণিমা উদযাপন নেপালের সুনসারিতে সাম্প্রদায়িক সংঘর্ষ, গুলিতে নিহত ১; কারফিউ জারি পিরোজপুরের মঠবাড়িয়ায় হিন্দু শিক্ষকের বাসায় ডাকাতির অভিযোগ অবসরের দুদিন আগে সিলেটে পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার গুরু পূর্ণিমায় সনাতন ঋষি অনাথ আশ্রমে চাল ও অর্থ সহায়তা, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত নড়াইল জমিদার বাড়ির সর্বমঙ্গলা মন্দির: বেলে পাথরের অনন্য স্থাপত্যে ইতিহাসের স্মৃতি

বিশ্বশান্তি কল্যাণে বাঁশখালীর ত্রিনাথ আশ্রমে গঙ্গাপূজা, মনসাপূজা ও মহানামযজ্ঞ ২৪-২৫ জুন

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব চেচুরিয়া এলাকায় অবস্থিত অরণ্য পাহাড় আকাশবৃত্তি ত্রিনাথ আশ্রমের উদ্যোগে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় ১৭তম শ্রীশ্রী গঙ্গাপূজা, শ্রীশ্রী মা মনসাপূজা, চণ্ডীযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

আগামী ২৪ ও ২৫ জুন (বুধবার ও বৃহস্পতিবার) দশহরা গঙ্গাস্নান উপলক্ষে দুই দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত সাধু-সন্ন্যাসী, ভক্ত ও ধর্মপ্রাণ সনাতনী সম্প্রদায়ের মানুষ অংশ নেবেন।

 

আশ্রম সূত্রে জানা গেছে, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিশ্বশান্তি, সমাজকল্যাণ ও মানবতার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শাস্ত্রপাঠ, পূজা-অর্চনা, চণ্ডীযজ্ঞ এবং অষ্টপ্রহরব্যাপী মহানামসংকীর্তনের আয়োজন রাখা হয়েছে।

 

অরণ্য পাহাড় আকাশবৃত্তি ত্রিনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী হরিদাশ ব্রহ্মচারী এবং মহোৎসব পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সকল সনাতনী ভক্তবৃন্দকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

 

মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি শ্রী প্রদীপ দাশ, সাধারণ সম্পাদক শ্রী দীপু চন্দ্র দাশ ও অর্থ সম্পাদক শ্রী কার্তিক দে জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

এ ছাড়া কমিটির সহসভাপতি শ্রী রতন দেব, সহসাধারণ সম্পাদক শ্রী ছোটন দেব এবং অর্থ সম্পাদক শ্রী দিলীপ দাশসহ অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন। আয়োজকরা সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews