1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে “সনাতনী ঐক্য ধারা”র উদ্যোগে অনুষ্ঠিত হবে “ঐশ্বরিক নৌকা বিহার” পলাশবাড়ীতে রামের মূর্তি নির্মাণবিরোধী মানববন্ধন স্থগিত, শুক্রবার জনসমাবেশের ঘোষণা সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া বিজয়ের জীবন থামল ১৯ বছরেই পটিয়ায় চক্রশালায় ছিনতাইকারী দলের হামলা: ছুরিকাঘাতে হিন্দু যুবক নিহত, আহত আরও একজন সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনের দাবি দিঘীনালায় পুরুষোত্তম মাস উপলক্ষে মঙ্গল দীপ প্রজ্বলন ও নাম সংকীর্তন দিল্লির অগ্নিকাণ্ডে নিঃশেষ আগারওয়াল পরিবার, এক সপ্তাহেই ৯ জনের মৃত্যু ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ভক্তদের মধ্যে শরবত বিতরণ ইসরাইলে স্থাপিত হবে ছত্রপতি শিবাজির বিশাল ভাস্কর্য রাউজানের মাটির ঘরেই শুরু হয়েছিল বাংলাদেশ ইসকনের যাত্রা

ফরিদপুরে “সনাতনী ঐক্য ধারা”র উদ্যোগে অনুষ্ঠিত হবে “ঐশ্বরিক নৌকা বিহার”

নিজস্ব প্রতিবেদন : অংকন দে || ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে সনাতন ধর্মীয় সংস্কৃতি ও ভক্তিমূলক ঐতিহ্যকে ধারণ করে আগামী ১২ জুন শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আধ্যাত্মিক আয়োজন “ঐশ্বরিক নৌকা বিহার”। এ অনুষ্ঠানের আয়োজন করেছে “সনাতনী ঐক্য ধারা” ফরিদপুর।

 

আয়োজক সূত্রে জানা যায়, পুরুষোত্তম মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রীশ্রী রাধাকৃষ্ণের দিব্য নৌকা যাত্রা, পূজা-অর্চনা, ভক্তিমূলক সঙ্গীত এবং বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টায় মঙ্গলাচরণ ও গীতাপাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে শ্রীশ্রী রাধাকৃষ্ণ পূজা, বরণ, নৌকা বিহার এবং মহা আরতি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানস্থল নির্ধারণ করা হয়েছে বন্ধু কুণ্ড (শ্রীঅঙ্গন সংলগ্ন পুকুর)।

 

আয়োজকরা জানান, ভক্তদের মাঝে ধর্মীয় চেতনা, ভক্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন। ইতোমধ্যে ফরিদপুরসহ আশপাশের এলাকার ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

 

অনুষ্ঠানে সকল সনাতনী ভক্তবৃন্দকে সপরিবারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। তারা আশা প্রকাশ করেন, সকলের অংশগ্রহণে “ঐশ্বরিক নৌকা বিহার” একটি আনন্দঘন ধর্মীয় মিলনমেলায় পরিণত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট