1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রী চৈতন্য গীতা বিদ্যানিকেতনে শিক্ষার মান যাচাইয়ে প্রতিনিধি দলের পরিদর্শন শিবগঞ্জের কানুছগাড়ী মহাশ্মশান, মন্দিরের প্রতিমা ভাংচুর,পরিদর্শনে প্রশাসন ও নেতৃবৃন্দ, সুষ্ঠু তদন্তের দাবি ফরিদপুরে “সনাতনী ঐক্য ধারা”র উদ্যোগে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত উত্তর সাবেক রাঙ্গুনিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব উদযাপিত রাঙ্গামাটিতে মুগ্ধতা ছড়াচ্ছে সনাতনী ব্যান্ড ত্রিকাল চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৫০ শিক্ষার্থীর হাতে শ্রীমদ্ভগবদগীতা তুলে দিলো সিটিজি সনাতনী পরিবার সড়কপথে ঢাকায় এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী গীতা শিক্ষার আলো ছড়িয়ে দিতে রাউজানে ছাত্র মহাজোটের মহৎ উদ্যোগ নোয়াপাড়ায় যাত্রা শুরু করল এস এ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স,খুচরা ও পাইকারি সেবায় নতুন আস্থা

শিবগঞ্জের কানুছগাড়ী মহাশ্মশান, মন্দিরের প্রতিমা ভাংচুর,পরিদর্শনে প্রশাসন ও নেতৃবৃন্দ, সুষ্ঠু তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদন ; সৌরভ কুমার কর্মকার || বগুড়া প্রতিনিধি,
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কানুছগাড়ী মহাশ্মশান মন্দির পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সম্প্রতি মন্দিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সরেজমিনে পরিদর্শন করা হয়।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি পল্লব কুমার মোহন্ত এবং দেউলী ইউনিয়ন যুবদলের সভাপতি মাস্টার শাহিনুর।

 

এছাড়াও শ্মশান কমিটির পক্ষ থেকে জগদীশ, বিকাশ, দুলাল সরকার, বিভাষ, মানন সরকার, বিশ্বনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩/৪ দিন আগে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এলাকাবাসী ও শ্মশান কমিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

 

সংশ্লিষ্টরা অনুরোধ জানিয়েছেন, এ বিষয়ে কেউ বিভ্রান্ত না হয়ে এবং যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু প্রচার না করেন। গুজব প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট