1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হিন্দু তরুণীর মৃত্যু গাইবান্ধার পলাশবাড়ীর ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ প্রকাশ্যে ভগবান শ্রীরামকে অবমাননার প্রতিবাদে ঢাবিতে প্রতিবাদের ডাক গাইবান্ধায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি স্কুলে খেলা-ধুলার সময় পড়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তনের ঘোষণা, নতুন নাম হতে যাচ্ছে ‘মহাস্থান উপজেলা’ টরন্টোতে বৈচিত্র্য ও সঙ্গীতের উৎসবে নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় বোনের সুস্থতায় রাতভর মন্দিরে প্রার্থনা করেছিলেন হৃতিক বগুড়ার মোকামতলায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন সোমবার

ফরিদপুরে “সনাতনী ঐক্য ধারা”র উদ্যোগে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন :অংকন দে || ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

“সনাতনী ঐক্য ধারা”র উদ্যোগে বন্ধু কুন্ডে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল ১২ জুন, শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর গোয়ালচামট শ্রীধাম শ্রী অঙ্গনের ‌ অবস্থিত বন্ধু কুন্ডে এ ধর্মীয়

অনুষ্ঠানটি গীতাপাঠের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়।

পরে শ্রীশ্রী রাধাকৃষ্ণের পূজা, বরণ ও আরতির মাধ্যমে মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 

এরপর সুসজ্জিত নৌকায় শ্রীশ্রী রাধাকৃষ্ণকে অধিষ্ঠিত করে ভক্তিমূলক কীর্তন ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে নৌকা বিহার সম্পন্ন করা হয়।

 

নৌকা বিহারকে কেন্দ্র করে বন্ধু কুন্ডের চারপাশে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর ,ধর্মীয় ‌ পরিবেশ।

শতাধিক প্রদীপের আলো, কীর্তনের ধ্বনি এবং ভক্তদের উচ্ছ্বাসে পুরো এলাকা ভরে ওঠে ধর্মীয় আবহে।

 

আয়োজকরা জানান, সনাতন ধর্মের ঐতিহ্য, সংস্কৃতি ও ভক্তিমূলক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট