শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকেশ্বরীতে ট্রান্সজেন্ডার নারীর বিয়ে ঘিরে আলোচনা, কী বলে সনাতন ধর্ম? টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল বাংলাদেশি চিকিৎসক অদিতি সাহার প্রাণ চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র মন্দিরের সহ-সভাপতি দীপক কুমার দাসের জন্মদিন উদযাপন দীঘিনালায় শ্রী শ্রী শংকর মঠ গীতা আশ্রমে ভাবগাম্ভীর্যে গুরু পূর্ণিমা উদযাপন নেপালের সুনসারিতে সাম্প্রদায়িক সংঘর্ষ, গুলিতে নিহত ১; কারফিউ জারি পিরোজপুরের মঠবাড়িয়ায় হিন্দু শিক্ষকের বাসায় ডাকাতির অভিযোগ অবসরের দুদিন আগে সিলেটে পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার গুরু পূর্ণিমায় সনাতন ঋষি অনাথ আশ্রমে চাল ও অর্থ সহায়তা, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত নড়াইল জমিদার বাড়ির সর্বমঙ্গলা মন্দির: বেলে পাথরের অনন্য স্থাপত্যে ইতিহাসের স্মৃতি

উত্তর সাবেক রাঙ্গুনিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব উদযাপিত

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের উত্তর সাবেক রাঙ্গুনিয়া এলাকায় রাধাকৃষ্ণ বিশ্বাসের বাড়িতে শিবকল্প মহাযোগী ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

গত ১১ ও ১২ জুন দুই দিনব্যাপী আয়োজিত এ উৎসবে ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বাবার শুভ অধিবাস, ঘট স্থাপন, সন্ধ্যা আরতি, শীতল ভোগ নিবেদন, ভাগবত পাঠ, চণ্ডীপাঠ, ভোগারতি কীর্তন, পাল্টা কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাউজান উত্তর গুজরা নব বারদী কৈলাস ধামের অধ্যক্ষ শ্রীমৎ ওঁকারনাথ ব্রহ্মচারী। শুভাশীর্বাদ প্রদান করেন নব বারদী কৈলাস ধামের উপাধ্যক্ষ শ্রীমৎ দয়ানাথ ব্রহ্মচারী, শ্রীমৎ রাজেন্দ্রনাথ ব্রহ্মচারী এবং বীরপুরুষ ব্রহ্মচারী (রামপ্রসাদ)।

 

ভাগবত পাঠ করেন ভক্তপ্রবর শ্রী নিতাই পদ তালুকদার। পূজা-পৌরহিত্যের দায়িত্ব পালন করেন আশুতোষ চক্রবর্ত্তী। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিবেশন করেন রাখাশ সরকার ও তাঁর দল। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে রাত্রিকালীন পাল্টা কীর্তন পরিবেশন করেন বিকাশ দত্ত ও নিরঞ্জন সরকার, যা উপস্থিত ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমৎ সমরনাথ ব্রহ্মচারী, শ্রীমৎ প্রেমানন্দ ব্রহ্মচারী, বাবলা সাধু, বিজয় বিশ্বাস, প্রকাশ দত্ত, প্রিন্স চৌধুরী (শুভ), জনি চক্রবর্ত্তী, সঞ্জয় বিশ্বাসসহ বিভিন্ন মঠ ও মন্দির থেকে আগত সাধু-সন্ত এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুই দিনব্যাপী এ মহতী ধর্মীয় অনুষ্ঠানে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে। ভক্তদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলনমেলায়। আয়োজকরা জানান, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ ও মানবকল্যাণমূলক বাণী প্রচারের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও উৎসবটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews