সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় শ্রীরামের বিগ্রহ নির্মাণকাজ স্থগিতের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশের ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রভু শ্রীরামের একটি বিগ্রহ নির্মাণকাজ স্থগিত করা এবং এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার প্রতিবাদ এবং নির্মাণকাজ পুনরায় শুরু করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ১২ জুন বিকেল ৩টায় নগরের ঐতিহাসিক চেরাগী পাহাড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

‘রাম সেবক’ নামের একটি সংগঠন এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। সংগঠনটির দাবি, গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন শ্রীরামের বিগ্রহকে ঘিরে কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে।

 

আয়োজকরা আরও জানান, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে জনমত গঠন এবং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাণকাজ পুনরায় চালুর দাবি জানানোই তাদের মূল উদ্দেশ্য। তারা চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বী ও শ্রীরামের ভক্তদের নির্ধারিত সময়ে কর্মসূচিতে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews