1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আধুনিক সুরে ধর্মীয় গানের প্রচারে এগিয়ে যাচ্ছে সনাতনী ব্যান্ড “সত্যম” একাত্তরের ক্ষত বুকে নিয়েই বিদায় নিলেন বীরাঙ্গনা টেপরী রাণী ক্যান্সারে আক্রান্ত স্কুলছাত্রী অদিতি রানী দাসের চিকিৎসায় সহযোগিতার আহ্বান। আদালত এলাকায় হামলা-ভাঙচুর মামলা: ডিবি সরিয়ে পিবিআইকে দায়িত্ব নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরার নতুন কর্মজীবন শুরু। ফরিদপুরে নতুন সংগঠন “সনাতনী ঐক্য ধারার” আত্মপ্রকাশ পুকুর খননে উদ্ধার প্রাচীন কষ্টি পাথরের দূর্গা মূর্তি, উল্লাপাড়ায় চাঞ্চল্য লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ফরিদপুরে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। অপসংস্কৃতির বিরুদ্ধে সনাতনী গানের বার্তা দিচ্ছে ‘ত্রিলোকেশ্বর’ মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশীকে পিটিয়ে হত্যা

ক্যান্সারে আক্রান্ত স্কুলছাত্রী অদিতি রানী দাসের চিকিৎসায় সহযোগিতার আহ্বান।

নিজস্ব প্রতিবেদন : প্রদীপ সরকার | সত্য সনাতন টিভি
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর লালপুর গ্রামের কিশোরী অদিতি রানী দাস বর্তমানে ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। মাত্র ১৫ বছর বয়সী অদিতি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রায় দুই বছর আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে তার চিকিৎসা চললেও বর্তমানে অর্থ সংকটের কারণে চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

 

অদিতি রানী দাস আশুগঞ্জ উপজেলার ৭নং লালপুর ইউনিয়নের চর লালপুর গ্রামের সুমন দাস ও মিতু রানী দাসের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, মেয়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে বাবা-মা তাদের সর্বস্ব ব্যয় করেছেন। পাশাপাশি আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও কিছু মানবিক মানুষের সহযোগিতায় এতদিন চিকিৎসা চালানো সম্ভব হয়েছে।

 

তবে বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ফলে মানবিক সহায়তার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

 

পরিবারের দাবি, অদিতির চিকিৎসা সংক্রান্ত সকল প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত রয়েছে। কেউ চাইলে সেগুলো যাচাই করতে পারবেন।

 

সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ ও নগদ নম্বর: ০১৭৭২৯৫৫৫২২

নাম্বারটি অদিতির বাবা সুমন দাসের নামে নিবন্ধিত।

 

এছাড়াও ব্যাংক হিসাবের মাধ্যমেও সহযোগিতা পাঠানো যাবে।

 

অগ্রণী ব্যাংক লিমিটেড, লালপুর বাজার শাখা

হিসাব নম্বর: ০২০০০০৭০৪১৩১১

হিসাবধারী: মিতু রানী দাস

 

সোনালী ব্যাংক পিএলসি, আশুগঞ্জ শাখা

হিসাব নম্বর: ১৪০২৭০১০১৬৪৭৩

হিসাবধারী: মিতু রানী দাস

 

এ বিষয়ে যোগাযোগের জন্য অদিতির কাকা কাজল দাসের নম্বর: ০১৭১৫৮৮৮৮০৮১

 

পরিবারটির আকুতি, মানবিক সহায়তা পেলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিশোরী অদিতি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট