শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পাহাড়তলী থানার অর্থ সম্পাদক নির্বাচিত: কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রেম দাশ অক্ষয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্ন পূরণ, হারমোনিয়াম পেল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি মন্দিরে বিবাহ সম্পূর্ণ করলেন গীতাপাঠক মিশন দত্ত রামুতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি গঠন রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি

গানে গানে তরুণদের হৃদয় জয় করছে ‘টিম সুদর্শন’

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ভক্তিমূলক সংগীত ও ঐতিহ্যবাহী ভজনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছে ‘টিম সুদর্শন’। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা বাংলা ভজন, মৃদঙ্গ, করতাল, ঢোল ও দোতারার সুরকে আবারও মানুষের হৃদয়ে ফিরিয়ে আনাই দলটির মূল লক্ষ্য।

 

২০২২ সালের ২৫ জুন চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দলটি। প্রতিষ্ঠার পর থেকেই তারা ভজন ও কীর্তনের মাধ্যমে তরুণদের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দলটির সদস্যদের দাবি, চট্টগ্রামে মন্দিরের বাইরে প্রথমবারের মতো আউটডোর কীর্তন মেলার আয়োজনও তারাই করেছিল। সত্য সনাতন টিভি

 

দলটির সংগীত পরিবেশনায় আছেন নয়ন দে, ভবতোষ দাস, পুষ্পিতা শর্মা, শ্যামা দাস ও সুভদ্রা শর্মা। মৃদঙ্গে সঙ্গ দেন পল্লব মজুমদার, বাংলা ঢোলে প্রান্ত দাস এবং গিটারে দেবজিৎ দাস।

 

টিম সুদর্শনের সদস্যরা সত্য সনাতন টিভিকে জানান, বর্তমান যুবসমাজকে নিজ ধর্মের প্রতি আকৃষ্ট করতেই তাদের এই উদ্যোগ। পুরোনো ভজনগুলোকে বিকৃত না করে আদি ভাবধারা বজায় রেখে সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তারা। তাদের ভাষায়, “আমরা চাই আধুনিকতার ছোঁয়ায় যেন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য হারিয়ে না যায়। ঢোল, করতাল, মৃদঙ্গ, দোতারার মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের প্রতি মানুষের ভালোবাসা আবারও ফিরে আসুক।”

 

‘সুদর্শন’ নামটির পেছনেও রয়েছে বিশেষ তাৎপর্য। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য অস্ত্র সুদর্শন চক্র শুভ শক্তির প্রতীক এবং অসৎ শক্তির বিনাশকারী হিসেবে পরিচিত। সেই ভাবনা থেকেই দলটির নাম রাখা হয়েছে ‘টিম সুদর্শন’। সদস্যদের বিশ্বাস, ধর্মের সঠিক ভাবার্থ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ধর্মবিরোধী অপশক্তির বিরুদ্ধে সচেতন অবস্থান নেওয়ার প্রতীক হিসেবেই এই নাম তাদের অনুপ্রাণিত করে।

 

ভক্তিমূলক সংগীতের মাধ্যমে ধর্মীয় চেতনা ও সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিতে টিম সুদর্শনের এই উদ্যোগ ইতিমধ্যে তরুণদের মধ্যেও সাড়া ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews