বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বিজয়নগরে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বৈদিক গুরুকুলের উদ্বোধন।

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বৈদিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি চর্চাকে কেন্দ্র করে যাত্রা শুরু করেছে “বৈদিক গীতা গুরুকুল”। শুক্রবার উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর মধ্যপাড়া কৃষ্ণমন্দির প্রাঙ্গণে এ গুরুকুলের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠিত এই গুরুকুলকে আয়োজকেরা সনাতনী ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক ও ধর্মীয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জয় রাজ বংশী। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় ছাত্রনেতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাওন রায় টিটন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ধ্রুবচন্দ্র দাস এবং বিজয়নগর উপজেলা শাখার আহ্বায়ক রাতুল সরকার। এ ছাড়া সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, প্রান্তিক অঞ্চলে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সংস্কৃতি ও শাস্ত্রজ্ঞান চর্চায় উৎসাহিত করবে। পাশাপাশি জাতীয়তাবোধ ও সনাতনী ঐতিহ্য সংরক্ষণেও এটি ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

অনুষ্ঠান শেষে আয়োজকেরা গুরুকুল প্রতিষ্ঠায় সহযোগিতা ও শুভকামনার জন্য স্থানীয় সনাতনী সমাজ, বিভিন্ন হিন্দু সংগঠন এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews