বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের হাটহাজারীতে বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ ১ মে ২০২৬ ইংরেজি শুক্রবার সকালে নন্দীরহাট এলাকার নেহালপুরে অবস্থিত শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম ও শ্রীশ্রী বাসুদেব অনাথ আশ্রম প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, যিনি ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই ভবন শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ, অধ্যক্ষ, শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম ও শ্রীশ্রী বাসুদেব অনাথ আশ্রম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। সত্য সনাতন টিভি

 

 

এইছাড়াও আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড স্নাইন কমিটির সভাপতি অপুর্ব কুমার ভট্টাচার্য, শ্রীশ্রী জন্মাষ্টমী উপযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক এবং ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শেষে নতুন ভবনের সফল নির্মাণ ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews