1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ধর্মসভা অনুষ্ঠিত পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই বীরেন বৈরাগী নিহত সাতক্ষীরায় হিন্দু নারী দোকানিকে হত্যা করে স্বর্ণালংকার লুট, পুকুর থেকে মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর বাগান থেকে বৃদ্ধ রঞ্জিত সরকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডবে বটগাছ চাপা পড়ে প্রাণ গেল উমা চন্দ্রের সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে ৩০০ বছরের ‘ব্রহ্মময়ী কালী মন্দির’ বগুড়ার শিবগঞ্জে রামচন্দ্রপুর দুই নারীর হাত পা বেঁধে ডাকাতি। কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যায় জড়িতদের গ্রেপ্তার করেছে র‍্যাব সেই নবজাতক কন্যা শিশুর ঠাঁই হলো ‘শহরের ছোটমণি নিবাসে’ নড়াইলে প্রাচীর তুলে জেলে পাড়ার পথ বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপে খুলল রাস্তা

পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই বীরেন বৈরাগী নিহত

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

খুলনার পাইকগাছা উপজেলায় পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বীরেন বৈরাগী (৮০)।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক জমি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সত্য সনাতন টিভি

 

এ সময় ছোট ভাই কিরণ বৈরাগীর ধাক্কায় বড় ভাই বীরেন বৈরাগী মাটিতে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান বলে জানা গেছে। সত্য সনাতন টিভি

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট