1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু হত্যার প্রতিবাদে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ সন্ন্যাসী নয়ন দাস হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ, দোষীদের শাস্তির দাবি রাঙ্গুনিয়ায় শীল কল্যাণ সমিতির সম্মেলন,নতুন নেতৃত্বে পথচলা শুরু পরলোক গমন করেছেন মুক্তিযুদ্ধের ছবি তোলা রঘু রাই ময়মনসিংহে হিন্দু ছাত্র মহাজোটের নতুন কমিটি অনুমোদন বিয়ের প্রস্তাব ঘিরে অভিমান, আর এই অভিমানে আত্মহত্যা করলো শিক্ষার্থী লিপি ফরিদপুরে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসবে ৭ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত। বাংলাদেশ গীতা পরিষদের উদ্যোগে দক্ষিণ সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া গীতা ও স্ট্যান্ড বিতরণ সন্দ্বীপে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও লুটপাটের অভিযোগ, বিচার নিয়ে চাপের অভিযোগ

বিয়ের প্রস্তাব ঘিরে অভিমান, আর এই অভিমানে আত্মহত্যা করলো শিক্ষার্থী লিপি

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিয়েতে রাজি না হওয়াকে কেন্দ্র করে অভিমান থেকে লিপি (২৪) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী ছিলেন।

 

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লিপি উপজেলার সেনগা ইউনিয়নের দানাজপুর গ্রামের গুমানুপাড়া এলাকার চন্দ্র মোহন রায়ের মেয়ে।

 

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অচেতন অবস্থায় লিপিকে হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা জানান, তিনি ঘুমের ট্যাবলেট সেবন করেছিলেন। চিকিৎসকেরা দ্রুত তাঁর পাকস্থলী পরিষ্কার করে চিকিৎসা শুরু করেন। তবে পরদিন সকালে তাঁর মৃত্যু হয়। সত্য সনাতন টিভি

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিনই লিপির ডিগ্রি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে তিনি জানতে পারেন, তাঁর বিয়ের জন্য ছেলেপক্ষ দেখতে আসবে। এতে আপত্তি জানালে পরিবার থেকে চাপ দেওয়া হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি রাতে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন।

 

সেনগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, পারিবারিক চাপের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সত্য সনাতন টিভি

 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, হাসপাতাল থেকে বিষয়টি জানানো হলে পুলিশ অবগত হয়। তবে মৃত্যুর পরপরই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যান। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি থানায় জানানো হলে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট