1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গীতাপাঠে নিজেদের মধ্যে বিশৃঙ্খলার জেরে অনুষ্ঠানস্থল লন্ডভন্ড, আহত ৬ নন্দীগ্রামে গৃহবধূকে শ্লীলতাহানি, অভিযুক্ত নুর নবী গ্রেফতার অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ও পৌরাণিক গুরুত্ব ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় হিন্দু কলেজছাত্রী নিহত, চালক আকাশ সরকার আহত ইলিয়টগঞ্জে মহাশ্মশান কমপ্লেক্সে কালী ও শিব পূজা উদযাপন, সাংস্কৃতিক সন্ধ্যায় ভক্তদের ঢল নোয়াখালীতে তিরোভাব উৎসবে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর ফ্রী মেডিকেল ক্যাম্প নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ গাইবান্ধায় হরিজন সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ভুক্তভোগী পরিবারের নিজের রাইফেলের গুলিতে প্রাণ গেল পুলিশ সদস্য সম্রাট এর চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন গ্রুপের উদ্যোগে গীতা স্কুল পুনঃউদ্বোধন ও গীতা বিতরণ

নিজের রাইফেলের গুলিতে প্রাণ গেল পুলিশ সদস্য সম্রাট এর

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্বরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সম্রাট বিশ্বাস (২৭) নামে এক কনস্টেবল। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার রেলওয়ে জেলা পুলিশ কার্যালয়ের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ম্যাগাজিন গার্ডে দায়িত্ব পালন করছিলেন সম্রাট। এ সময় নিজের নামে ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সত্য সনাতন টিভি

 

খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মরদেহ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামে পাঠানো হয়। সেখানে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। সত্য সনাতন টিভি

 

সম্রাট বিশ্বাস শৈলেন বিশ্বাসের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ২০১৮ সালে কনস্টেবল পদে পুলিশে যোগ দেন তিনি। তাঁর স্ত্রী পূজা বিশ্বাসও একজন পুলিশ সদস্য; তিনি সাতক্ষীরা জেলায় কর্মরত আছেন। পারিবারিক সূত্র জানায়, ছয় মাস আগে তাঁদের বিয়ে হয় এবং সামনে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা ছিল।

 

পরিবারের দাবি, সাম্প্রতিক সময়ে দাম্পত্য কলহের কারণে মানসিক চাপে ছিলেন সম্রাট। ঘটনার আগের রাতেও স্ত্রীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়।

 

খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান বলেন, ঘটনাটির সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কারণে মানসিক অস্থিরতা থেকে এমনটি ঘটতে পারে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট