বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

যশোরে ‘জগৎগুরু বিশ্বারাধ্য গুরুকুল’-এর উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুরের বাগডাঙ্গা গ্রামে শ্রীশ্রী শিবশক্তি মঠের উদ্যোগে ‘জগৎগুরু বিশ্বারাধ্য গুরুকুল’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ এপ্রিল ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতনী সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এই স্কূলের উদ্ধোধন করা হয় এবং সকলের মাঝে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল সনাতনী গীতা সোসাইটি, আমেরিকা। আয়োজকেরা জানান, বৈদিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় চর্চা প্রসারে গুরুকুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শ্রী পলাশ হালদার। এছাড়া উপস্থিত ছিলেন শ্রীশ্রী শিবশক্তি মঠের প্রচারক ও সেবক শ্রী প্রান্ত দাস, সেবক শ্রী সুজয় দাস, বৈদিক গুরুকুলের শিক্ষক শ্রী সীমান্ত দাস, বিশিষ্ট চিত্রশিল্পী ও প্রভাষক শ্রী গৌতম বিশ্বাস, বাঘারপাড়া কলেজের প্রভাষক শ্রী সুজিত বিশ্বাস, বাগডাঙ্গা গ্রামের উপদেষ্টা শ্রী বীরবল ঘোষ ও শ্রী শিফুল বিশ্বাস। সত্য সনাতন টিভি

 

বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। এ ধরনের গুরুকুল প্রতিষ্ঠা তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে।

 

অনুষ্ঠান শেষে গুরুকুলের সার্বিক কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews