সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন সংখ্যালঘু নির্যাতন ও শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে কাল সংবাদ সম্মেলন মধুখালীতে কালী মন্দিরে মহাদেবের মূর্তি ভাঙচুর, পরাপর দুইটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও অবস্থান কর্মসূচি শ্রী রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধনের ঘোষণা পলাশবাড়ীতে ভগবান রামচন্দ্রের ছবিতে অবমাননার অভিযোগে নিয়ামতপুরে মানববন্ধন হরিপুরে প্রথমবারের মতো হতে যাচ্ছে রথযাত্রা, চলছে ব্যাপক প্রস্তুতি পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল নিহতের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে হিন্দু ছাত্র পরিষদের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আনোয়ারায় লোকনাথ সেবাশ্রমে চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ক্যানসারে আক্রান্ত বাবাকে বাঁচাতে আকুতি,চিকিৎসা ব্যয়ে থমকে গেছে লড়াই।

  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে নন-হজকিন লিম্ফোমা (ব্লাড ক্যানসার)-এ আক্রান্ত এক তরুণ বাবার চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। দুই বছরের এক অবুঝ শিশুকে নিয়ে এখন বেঁচে থাকার লড়াইয়ে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন স্বজনরা।

 

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসা শুরু হয়। এ পর্যন্ত প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ব্যয় হলেও ছয়টি কেমোথেরাপির মধ্যে তিনটি সম্পন্ন হওয়ার পরও আশানুরূপ উন্নতি মেলেনি। বরং রোগের জটিলতা বেড়েছে।

 

পরে আত্মীয়-স্বজনদের সহায়তায় আরও প্রায় ২ লাখ টাকা সংগ্রহ করে রোগীকে ভারতের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দ্রুত বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পরামর্শ দেন, যার আনুমানিক ব্যয় ২০ থেকে ২৫ লাখ টাকা। তবে বিপুল অর্থের অভাবে চিকিৎসা অসমাপ্ত রেখেই দেশে ফিরতে বাধ্য হয় পরিবারটি।

 

বর্তমানে চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে ধারদেনা করে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারটির ন্যূনতম জীবনযাপনও হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে দুই বছরের শিশুটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।

 

রোগীর স্ত্রী বলেন, “আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, কিন্তু এখন আর কিছুই অবশিষ্ট নেই। আমার ছোট সন্তানটির দিকে তাকালে বুক ভেঙে যায়। সামান্য সহায়তা পেলে হয়তো আমার স্বামীকে বাঁচানো সম্ভব।”

 

তিনি সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহায়তার আবেদন জানান। কেউ সরাসরি সহায়তা করতে না পারলে অন্তত বিষয়টি ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

 

সহায়তা পাঠানোর মাধ্যম:

বিকাশ/নগদ: 01887756602 (তন্ময় শর্মা)

বিকাশ: 01856684597 (মুনমুন শর্মা)

 

ব্যাংক হিসাব:

জনতা ব্যাংক, ইস্ট লালদিঘী শাখা, চট্টগ্রাম

হিসাব নম্বর: 0100269098745

রাউটিং নম্বর: 135154542

 

যোগাযোগ: 01856684597

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews