বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা

দাম্পত্য কলহে গোবিপ্রবি শিক্ষার্থী দীপা দাসের আত্মহত্যা

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জে দাম্পত্য কলহের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত দীপা দাস (২০২০-২১ শিক্ষাবর্ষ), বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন।

 

সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীপার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তিনি স্বামীকে একটি কক্ষে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তার স্বামী বাড়ির দারোয়ানের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

 

ঘটনার বিষয়ে নিহতের সহপাঠীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই বিভাগের শিক্ষার্থী জেরভাস বিশ্বাস জানান, ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে দাম্পত্য কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, “দীপা খুবই মেধাবী ও অমায়িক ছিল। তার এমন পরিণতি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”

 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews