বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

চট্টগ্রামে হনুমান জয়ন্তী উপলক্ষে ‘শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা, রেজিস্ট্রেশন করবেন যেভাবে

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা ২০২৬’। চিরসেবক হনুমানজীর শুভ জন্মতিথি ‘হনুমান জয়ন্তী’ উপলক্ষে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করছে শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদ ২০২৬।

 

আয়োজকরা সত্য সনাতন টিভিকে জানিয়েছেন, ধর্মীয় জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার বিকাশের লক্ষ্যেই এ প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু-কিশোর ও তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা তাদের।

 

পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ বাগীশিক হল কেন্দ্রে। অংশগ্রহণকারীদের তিনটি বিভাগে ভাগ করা হয়েছে।

 

ক বিভাগ (১ম–৪র্থ শ্রেণি): দুপুর ২টা থেকে ৩টা

খ বিভাগ (৫ম–৮ম শ্রেণি): বিকাল ৩টা থেকে ৪টা

গ বিভাগ (৯ম–দ্বাদশ শ্রেণি): বিকাল ৪টা থেকে ৫টা

 

পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত অর্ঘ্য ফি ৫১ টাকা। সকল বিভাগের জন্য পাঠ্যসূচি হিসেবে থাকবে শ্রীমদ্ভগবদ্গীতার উপর রচনা।

 

নিবন্ধন ফরমে প্রতিযোগীর নাম, পিতা-মাতার নাম, গীতা শিক্ষা কেন্দ্র, অধ্যয়নরত শ্রেণি, ঠিকানা, যোগাযোগ নম্বর ও বিভাগ উল্লেখ করতে হবে।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। ফলাফল ও পুরস্কার বিতরণের তারিখ পরে জানানো হবে। সত্য সনাতন টিভি

 

প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে, তুষার দাশ (জয়): ০১৮০৪-৮৩০৮৪১, সুজন দাশ: ০১৮৬৫-৩৮৮৪৮৮,

শক্তিৎ ঘোষ: ০১৮৭৮-২৭৭৮৫০

 

আয়োজকদের আশা, ভক্তবৃন্দ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় ও নৈতিক শিক্ষার এই উদ্যোগ আরও সমৃদ্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews