বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

 

ধর্মীয় শিক্ষায় আগ্রহ বাড়াতে উন্মুক্ত গীতা প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড উপজেলা কমিটি। আগামী ১৩ মার্চ ২০২৬, শুক্রবার সকাল ১০ ঘটিকায় সীতাকুণ্ডের রামকৃষ্ণ মিশন, গিরীশ ধর্মশালা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

আয়োজকেরা জানান, সব বয়সী প্রতিযোগীরা এতে অংশ নিতে পারবেন। শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক তিনটি বিভাগে প্রতিযোগিতা হবে।

 

‘ক’ বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে। এ বিভাগে শ্রীমদ্ভগবদগীতা–র প্রথম অধ্যায়, সাধারণ জ্ঞান ও প্রণাম মন্ত্র থেকে প্রশ্ন করা হবে। সত্য সনাতন টিভি

 

‘খ’ বিভাগে চতুর্থ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত গীতা, শ্রী শ্রী চন্ডী, মহাভারত, রামায়ণ, সাধারণ জ্ঞান ও প্রণাম মন্ত্র থেকে সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণের প্রশ্ন থাকবে।

 

‘গ’ বিভাগে নবম শ্রেণি থেকে ঊর্ধ্বে অংশগ্রহণকারীদের জন্য গীতার প্রথম থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত পাঠ্য অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া শ্রী শ্রী চন্ডী, মহাভারত ও রামায়ণের আংশিক অংশ থেকে সঠিক উত্তর, সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন করা হবে।

 

 

আহ্বায়ক সঞ্জয় দেব নাথ বলেন, প্রতিযোগিতা–সংক্রান্ত বিষয়ে পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। নির্ধারিত সব নির্দেশনা মেনে চলতে হবে এবং ফরমে দেওয়া তথ্য সঠিক হতে হবে।

 

ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে সীতাকুণ্ড কলেজ রোডের হৈমন্তী কম্পিউটারস অ্যান্ড গিফট কর্নার এবং মধুবনের পাশের গলির দ্বিতীয় ঘড়ির দোকানে। বিস্তারিত জানতে আহ্বায়ক সঞ্জয় দেব নাথ (০১৮৭৬-৫৪২৪৫৯) ও সদস্য সচিব শিশির নাথের (০১৮৩৭-৯২৬৬৬৬) সঙ্গে যোগাযোগ করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews