বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের কাছে চিরকুট।

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের রানী ভবানীপুর গ্রাম থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সংগীতা রাণী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সংগীতা ওই গ্রামের মোহন চন্দ্র রায়ের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মোহন চন্দ্র রায় কর্মস্থলে চলে যান। এর পর সংগীতা সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ঘরের দরজা বন্ধ করে ধরনার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরে তার মেয়ে স্কুল থেকে ফিরে অনেক ডাকাডাকি করেও মায়ের সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। স্থানীয়রা ঘরে ঢুকে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

 

 

মরদেহ উদ্ধারের সময় পুলিশের হাতে একটি চিরকুট লেগে আসে। এতে লেখা ছিল, “বাবা আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি সেই ভুলের কোনো ক্ষমা নেই। তাই আমি আর বাঁচতে চাই না। আমার সেই ভুলের শাস্তি মৃত্যু। তাই আমি মরে গেলাম। আমার মরার জন্য কেউ দায়ী নয়।

 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews