1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মহাপীঠ মা ভবানী মন্দিরে মাতৃভক্তদের দর্শন ও পূজা সম্পন্ন। পটুয়াখালীতে স্কুলছাত্রী রাই কর্মকার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার তেলঙ্গানায় ৮০০ বছরের প্রাচীন শিবমন্দির ভাঙা নিয়ে তীব্র বিতর্ক পশ্চিমবঙ্গের স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, বদলে গেল প্রার্থনা সংগীতের নিয়ম নয়ন সাধুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ২০০ টাকার বিনিময়ে অক্সিজেন খুলে নেওয়ার প্রাণ গেল হিন্দু নারীর আইন পেশায় সফলতার দশ পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছেন এড. তাপস পোরশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আদিবাসী নেতা রামলাল কেরকেটার আধুনিক সুরে ধর্মীয় গানের প্রচারে এগিয়ে যাচ্ছে সনাতনী ব্যান্ড “সত্যম” একাত্তরের ক্ষত বুকে নিয়েই বিদায় নিলেন বীরাঙ্গনা টেপরী রাণী

সরস্বতী পূজার দিনে পরীক্ষা পুনর্নির্ধারণের দাবি জানাল হিন্দু ছাত্র মহাজোট

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

 

আগামী ২৩ জানুয়ারি সরস্বতী পূজার দিনে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিয়োগ পরীক্ষা পুনর্নির্ধারণের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। আজ রোববার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপিটি জমা দেওয়া হয়।

 

হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহার স্বাক্ষরিত স্মারকলিপিটি যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে–এর নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রদান করা হয়।

 

স্মারকলিপিতে বলা হয়, সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এদিন শিক্ষার্থীরা পূজায় অংশগ্রহণের পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট নানা আচার পালন করে থাকেন। একই দিনে গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলে বহু পরীক্ষার্থীর পক্ষে পরীক্ষায় অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। এতে তাঁদের ধর্মীয় অধিকার ও সমান সুযোগ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সত্য সনাতন টিভি

 

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। সে বিবেচনায় সরস্বতী পূজার দিনে বাংলাদেশ ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরীক্ষা আয়োজন সংবেদনশীলতার অভাবকেই নির্দেশ করে।

 

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অয়ন সরকার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাওন অধিকারী, নির্বাহী সভাপতি অমৃত বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্লাবন শীল, সাধারণ সম্পাদক লিখন সরকার, জিহান দাসসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। সত্য সনাতন টিভি

 

নেতারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ব্যাংক বিষয়টি মানবিক ও যৌক্তিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট