1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দোল পূর্ণিমায় ঢাকেশ্বরী মন্দিরে সত্যনারায়ণ পূজায়,প্রধান অতিথি হিসেবে ছিলেন গোবিন্দ চন্দ্র প্রামানিক চট্টগ্রামের সাগরিকায় আকাশ দাস হত্যার চার আসামি গ্রেপ্তার। চট্টগ্রামে হনুমাম জয়ন্তী উপলক্ষে ‘শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা, রেজিস্ট্রেশন করবেন যেভাবে চট্টগ্রামের সাগরিকায় আকাশ দাস হত্যার চার আসামি গ্রেপ্তার দিঘীনালায় অখণ্ড সারথি সংঘের উদ্যোগে শুভ দোল পূর্ণিমা উদযাপন শিশু-কিশোর সহ সকলের মেতে উঠেছে দোল উৎসবে আগামীকাল আকাশে উঠবে রক্তাভ ‘ব্লাড মুন’, বাংলাদেশে দেখা যাবে শেষাংশ বাগেরহাটে প্রাইভেট কার এর ধাক্কায় কলেজছাত্র কৌশিক দেব নাথ নিহত ফেনীর দাগনভূঞায় পারিবারিক মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ। মীরসরাইয়ে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই হিন্দু বসতঘর।

রাউজানে নীলকমল কবিরাজের বাড়িতে আবারও অগ্নিসংযোগ।

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | রাউজান প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নে নীলকমল কবিরাজের বাড়িতে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটের দিকে দুর্বৃত্তরা ওই বাড়ির খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাস্থলটি রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের নীলকমল কবিরাজের এলাকার ভেতরে অবস্থিত। আগুন লাগার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে পানি ও বালু ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের তৎপরতায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, এর আগেও একই এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। বারবার এমন ঘটনার কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। তারা এ ঘটনার পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সত্য সনাতন টিভি

এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার সময় পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট