বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

“রাঙ্গুনিয়ায় সংখ্যালঘুদের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, এক বাড়ি পুড়ে ছাই”

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

 

রাঙ্গুনিয়া থানার দক্ষিণ রাজানগর পশ্চিম নিচিন্তাপুর (ঘাগড়াকুল) ও পশ্চিম পালপাড়া (বোয়ার বাড়ি) এলাকায় দিবাগত রাত ৩ ঘটিকায় কয়েকটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দূর্বৃত্তরা অকটেন বা কেরোসিন ছড়িয়ে আগুন ধরানোর আগে ঘরগুলো বাইরে থেকে বন্ধ করে রাখে।

 

স্থানীয়রা চিৎকার-চেচামেচি করলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনায় একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অন্য কিছু বাড়িতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও কিছু বাড়িতে আগুন ধরানো সম্ভব হয়নি।

 

অগ্নিকাণ্ডের সময় সেখানে একটি ব্যানারও টাঙানো ছিল, যাতে বিভিন্ন নেতা ও সাধারণ মানুষের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করা ছিল। “সত্য সনাতন টিভি”

 

ভুক্তভোগীদের বক্তব্যে জানা গেছে, আগের দিন সন্ধ্যায় গ্রামের কিছু চোর চুরি করতে চেষ্টা করলেও গ্রামবাসীর বাধার কারণে তারা চলে যায়। রাত ১২ ঘটিকায় দিকে অচেনা ব্যক্তির বিচরণ লক্ষ্য করা যায় এবং তারপর রাত ৩টায় আগুন লাগানো হয়।

 

স্থানীয়রা আশঙ্কা করছেন, এই ধরনের ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পরিকল্পিত হামলার অংশ হতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews