1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শ্মশান থেকে উদ্ধার নবজাতক, বিকল্প অভিভাবক খুঁজছে রাজস্থলী প্রশাসন গীতাপাঠে নিজেদের মধ্যে বিশৃঙ্খলার জেরে অনুষ্ঠানস্থল লন্ডভন্ড, আহত ৬ নন্দীগ্রামে গৃহবধূকে শ্লীলতাহানি, অভিযুক্ত নুর নবী গ্রেফতার অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ও পৌরাণিক গুরুত্ব ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় হিন্দু কলেজছাত্রী নিহত, চালক আকাশ সরকার আহত ইলিয়টগঞ্জে মহাশ্মশান কমপ্লেক্সে কালী ও শিব পূজা উদযাপন, সাংস্কৃতিক সন্ধ্যায় ভক্তদের ঢল নোয়াখালীতে তিরোভাব উৎসবে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর ফ্রী মেডিকেল ক্যাম্প নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ গাইবান্ধায় হরিজন সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ভুক্তভোগী পরিবারের নিজের রাইফেলের গুলিতে প্রাণ গেল পুলিশ সদস্য সম্রাট এর

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে নিয়ন্ত্রন হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১

নিজস্ব প্রতিবেদক : মিন্টু কান্তি নাথ | রাজস্থলী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

রাঙামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে চন্দ্রঘোনাগামী চট্টগ্রাম মেট্রো–জ ০৪–০০৬২ নাম্বারযুক্ত একটি বাস ফরেস্ট অফিস সংলগ্নে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে গেছে।

 

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর বাঙ্গালহালিয়া বাজারের উত্তর পাশে ফরেস্ট অফিস সংলগ্ন ডাকবাংলা পাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটেছে। তবে বাসটিতে থাকা তিন জন যাত্রীর মধ্যে,একজন যাত্রী সামান্য আহত হলেও বাকিরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনার পর থেকে গাড়ি চালক ও হেলপার পলাতক রয়েছে।

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা,মো জসিম বলেন, “রাস্তার এই অংশটিতে ঢাল রয়েছে। এখানে গতিসীমা না মানই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি খুব ভয়াবহ হতে পারত,আল্লাহর রহমতে বাসে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে গেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দাস জানান,খবর পেয়ে ঘটনাস্থলে তিনি উপস্থিত হয়েছেন। এই ঘটনায় বাসে থাকা নিশান মারমা নামের এক যাত্রী সামান্য আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ভাগ্যবশত বাসটিতে যাত্রী কম থাকায় সকলে প্রাণে রক্ষা পেয়েছে। তবে বাসটির চালক ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।

 

চন্দ্রঘোনা থানার চন্দঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল জানান,দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট