বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

দিঘীনালায় গীতা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার শ্রী শ্রী শংকর মঠ গীতা আশ্রম-এ শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) উপজেলা সংসদের উদ্যোগে গীতা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সাপ্তাহিক ধর্মীয়, নৈতিক ও গীতা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গীতা ও খাতা তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সংসদের সভাপতি বাবু তাপস দাশ এবং বাবু রিটন দে।

 

আয়োজকরা সত্য টিভিকে জানান, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উদ্যোগে প্রতি শুক্রবার সনাতনী ছেলে-মেয়েদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি গীতা শিক্ষা দেওয়া হয়ে থাকে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি বাবু তাপস দাশ বলেন, “সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই।” তিনি আরও বলেন, শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত শংকর মঠ দীর্ঘদিন ধরে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছিল। তবে মহারাজের দেহত্যাগের পর নানা প্রতিবন্ধকতায় মঠটির কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে।

 

পরবর্তীতে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির সভাপতি বাবু তাপস দাশ ও শ্রী শ্রী শংকর মঠ গীতা আশ্রমের তত্ত্বাবধানে মঠটি পুনরুজ্জীবিত হয় এবং পুনরায় গীতা শিক্ষা কার্যক্রম চালু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews