বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বিতর্ক পেরিয়ে বিদায় নিলেন শিক্ষক হৃদয় মণ্ডল

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মারা যান।

 

পরিবারের সদস্যরা জানান, একই রাতে উপজেলার নিমতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ববিতা হালদার, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। তার স্ত্রী বারডেম হাসপাতালে কর্মরত একজন জুনিয়র স্টাফ নার্স। ছেলে শ্রেষ্ঠ মণ্ডল অষ্টম শ্রেণিতে এবং মেয়ে সৃষ্টি মণ্ডল চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছে। সত্য সনাতন টিভি

 

২০২২ সালে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় হৃদয় মণ্ডল দেশজুড়ে আলোচনায় আসেন। ওই বছরের ২২ মার্চ তাকে আটক করে পুলিশ, যা নিয়ে বিভিন্ন স্থানে প্রতিবাদ ও সমাবেশ হয়। ১৯ দিন কারাভোগের পর ১০ এপ্রিল তিনি মুক্তি পান। পরে ১৬ আগস্ট আদালত তাকে ওই মামলা থেকে অব্যাহতি দেয়। সত্য সনাতন টিভি

 

দীর্ঘ ২৫ বছর ধরে তিনি একই বিদ্যালয়ে বিজ্ঞান ও গণিত বিষয়ে পাঠদান করে আসছিলেন।

 

পরিবার সূত্রে জানা যায়, কানের সমস্যার চিকিৎসার জন্য তিনি সম্প্রতি ভারতে গিয়ে প্রায় দেড় মাস চিকিৎসা নেন এবং দুই দফায় অস্ত্রোপচার করান। সুস্থ হয়ে ২৮ মার্চ দেশে ফেরেন এবং পরদিনই আবার বিদ্যালয়ে যোগ দেন। সত্য সনাতন টিভি

 

তবে ওই দিন রাতেই তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। ৩১ মার্চ থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews