বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা

কাপ্তাইয়ে নিঃসঙ্গতা ও অসুস্থতার ভার সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা।

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে ওয়াগ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধুছড়ি এলাকায় বিশ্বজিৎ কর্মকার (৬৫) নামে ওই ব্যক্তি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বজিৎ কর্মকার দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক কষ্টে ভুগছিলেন। প্রায় এক বছর আগে স্ট্রোক করার পর তিনি দৃষ্টিশক্তি হারান এবং চলাফেরায় অক্ষম হয়ে পড়েন। এতে করে ধীরে ধীরে তিনি চরম হতাশায় নিমজ্জিত হন।

পারিবারিকভাবে তিনি ছিলেন একেবারেই নিঃসঙ্গ। একমাত্র ছেলে বহু বছর আগে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় স্ত্রী ছাড়া পাশে আর কেউ ছিল না। জীবনের এই কঠিন বাস্তবতা ও অসহায়ত্বই তাকে মানসিকভাবে ভেঙে দেয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য অমল কান্তি দে জানান, দীর্ঘদিনের কষ্ট ও নিঃসঙ্গতাই এই মর্মান্তিক ঘটনার পেছনে প্রধান কারণ।

 

 

এদিকে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews