1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
খুরুশকুলে রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহর মহানামযজ্ঞ অনুষ্ঠিত। বাগীশিক কর্তৃক মিরসরাইয়ে অনুষ্ঠিত হবে শত কণ্ঠে গীতা পাঠ। মান্দায় হিন্দু পল্লীতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৫ মান্দায় গভীর রাতে অভিযানের অভিযোগ: হিন্দু পল্লীতে আতঙ্ক, পুলিশের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ দিঘায় শুটিং করতে গিয়ে পানিতে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু। বগুড়ার ধুনটে নবাগত ইউএনও পূজা উদযাপন ফ্রন্টের ফুলেল শুভেচ্ছা। ইউএনও কার্যালয়ের আলমারি থেকে টাকা চুরি পরিচ্ছন্নতাকর্মী তুষার গ্রেফতার। রামকুট তীর্থধামে ছয় দিনব্যাপী মহারাম নবমী উৎসব সম্পন্ন শ্রীশ্রী শীতলা মায়ের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার ৪র্থ বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মহোৎসব। আইনজীবী হত্যা মামলায় ‘চিন্ময়ের ওপর দায় চাপানো হয়েছে’ — ফরহাদ মজহার

বাগীশিক কর্তৃক মিরসরাইয়ে অনুষ্ঠিত হবে শত কণ্ঠে গীতা পাঠ।

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাই উপজেলা-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এক ধর্মীয় আয়োজন ‘শত কণ্ঠে গীতা পাঠ’। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৭ এপ্রিল ২০২৬ (৩রা বৈশাখ), শুক্রবার।

 

আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি, ১৫ নম্বর ওয়াহেদপুর ও ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন বাগীশিক সংসদের যৌথ ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে উত্তর বালিয়াদি সার্বজনীন শ্রীশ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে। সত্য সনাতন টিভি

 

দিনব্যাপী কর্মসূচিতে থাকছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচনা, উদ্বোধনী সংগীত, এবং প্রধান আকর্ষণ হিসেবে শতাধিক ভক্তের সম্মিলিত কণ্ঠে গীতা পাঠ। এছাড়া স্বেচ্ছাসেবী গীতা শিক্ষক মণ্ডলীদের সম্মাননা প্রদান, নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হবে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানের অন্যান্য আয়োজনে রয়েছে দুপুরে মহাপ্রভুর ভোগ নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা এবং ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান।

 

আয়োজকেরা জানান, ‘শ্রীশ্রী গীতার আলো ঘরে ঘরে জ্বালো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গীতা শিক্ষার প্রসার এবং সমাজে মানবতা ও সংঘশক্তি জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

 

উক্ত মহতী অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন আয়োজকেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট