শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

বাগীশিক কর্তৃক মিরসরাইয়ে অনুষ্ঠিত হবে শত কণ্ঠে গীতা পাঠ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাই উপজেলা-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এক ধর্মীয় আয়োজন ‘শত কণ্ঠে গীতা পাঠ’। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৭ এপ্রিল ২০২৬ (৩রা বৈশাখ), শুক্রবার।

 

আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি, ১৫ নম্বর ওয়াহেদপুর ও ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন বাগীশিক সংসদের যৌথ ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে উত্তর বালিয়াদি সার্বজনীন শ্রীশ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে। সত্য সনাতন টিভি

 

দিনব্যাপী কর্মসূচিতে থাকছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচনা, উদ্বোধনী সংগীত, এবং প্রধান আকর্ষণ হিসেবে শতাধিক ভক্তের সম্মিলিত কণ্ঠে গীতা পাঠ। এছাড়া স্বেচ্ছাসেবী গীতা শিক্ষক মণ্ডলীদের সম্মাননা প্রদান, নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হবে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানের অন্যান্য আয়োজনে রয়েছে দুপুরে মহাপ্রভুর ভোগ নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা এবং ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান।

 

আয়োজকেরা জানান, ‘শ্রীশ্রী গীতার আলো ঘরে ঘরে জ্বালো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গীতা শিক্ষার প্রসার এবং সমাজে মানবতা ও সংঘশক্তি জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

 

উক্ত মহতী অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন আয়োজকেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews