1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মহাপীঠ মা ভবানী মন্দিরে মাতৃভক্তদের দর্শন ও পূজা সম্পন্ন। পটুয়াখালীতে স্কুলছাত্রী রাই কর্মকার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার তেলঙ্গানায় ৮০০ বছরের প্রাচীন শিবমন্দির ভাঙা নিয়ে তীব্র বিতর্ক পশ্চিমবঙ্গের স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, বদলে গেল প্রার্থনা সংগীতের নিয়ম নয়ন সাধুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ২০০ টাকার বিনিময়ে অক্সিজেন খুলে নেওয়ার প্রাণ গেল হিন্দু নারীর আইন পেশায় সফলতার দশ পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছেন এড. তাপস পোরশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আদিবাসী নেতা রামলাল কেরকেটার আধুনিক সুরে ধর্মীয় গানের প্রচারে এগিয়ে যাচ্ছে সনাতনী ব্যান্ড “সত্যম” একাত্তরের ক্ষত বুকে নিয়েই বিদায় নিলেন বীরাঙ্গনা টেপরী রাণী

বগুড়ার ধুনটে নবাগত ইউএনও পূজা উদযাপন ফ্রন্টের ফুলেল শুভেচ্ছা।

নিজস্ব প্রতিবেদক : সৌরভ কর্মকার | বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ধুনট উপজেলা শাখা।

 

সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনের নেতৃবৃন্দ তাকে এ শুভেচ্ছা জানান। এ সময় তারা নবাগত ইউএনও’র সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় সহাবস্থান জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।

 

শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ধুনট উপজেলা শাখার আহ্বায়ক প্রতেন চন্দ্র সরকার, সদস্য সচিব আশিষ কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক গোপাল চন্দ্র রায় এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য নরেশ চন্দ্র হাওলাদার।

 

এছাড়াও ধুনট পৌর কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রকাশ চন্দ্র সরকার, সুবল চন্দ্র দাস ও সবুজ চন্দ্র শীল।

 

এ সময় নেতৃবৃন্দ নবাগত ইউএনও’র সফল কর্মজীবন কামনা করেন এবং ধুনট উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ইউএনও আরিফ উল্লাহ নিজামী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট