শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রথযাত্রা-২০২৬ উপলক্ষে রাঙ্গুনিয়ায় জাগো হিন্দু পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন উখিয়ায় হরি মন্দিরে বৃক্ষরোপণ, নতুন বাগীশিক কমিটিকে সংবর্ধনা ও গুরুকুলের পুরস্কার বিতরণ সনাতন সেবক সংঘের উদ্যোগে ৩১তম শ্রীকৃষ্ণ বৈদিক বিদ্যাপীঠের শুভ উদ্বোধন মুক্তিযুদ্ধের দুর্ধর্ষ গেরিলা জগৎজ্যোতি দাস: আত্মত্যাগ, বীরত্ব ও ইতিহাসের এক অনন্য অধ্যায় ভোলার, গজারিয়া বাজারের কৃষ্ণ কালী মন্দিরে চুরির ঘটনা, তদন্তের দাবি স্থানীয়দের ড. কুশল বরণ চক্রবর্তীর উদ্যোগে মন্দিরে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংগঠিত হচ্ছে সনাতন যুবশক্তি: বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ফরিদপুরের মধুখালীতে শিপন বিশ্বাসের সঙ্গীত জীবনের অদম্য লড়াই প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার আশঙ্কা পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসলের সময় নিখোঁজ চিকিৎসক

সনাতন সেবক সংঘের উদ্যোগে ৩১তম শ্রীকৃষ্ণ বৈদিক বিদ্যাপীঠের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কৃষ্ণ মোহন রায়

“সেবা-শান্তি-একতায় সনাতনের হবে জয়” এই মূলমন্ত্রকে সামনে রেখে সনাতন সেবক সংঘ (SSS) কর্তৃক পরিচালিত ৩১ তম শ্রীকৃষ্ণ বৈদিক বিদ্যাপীঠ-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে শুভ উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতন সেবক সংঘের কেন্দ্রীয় সহ সভাপতি, সদস্য সচিব, বিদ্যাপীঠ বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক এবং অত্র মন্দির কমিটির নেতৃবৃন্দ সহো এলাকার অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও বিদ্যার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সংস্কৃতি ও মানবিক গুণাবলির বিকাশে বৈদিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

 

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা ও সনাতন ধর্মের মূল্যবোধকে শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে শ্রীকৃষ্ণ বৈদিক বিদ্যাপীঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

অনুষ্ঠানে গীতা পাঠ, ধর্মীয় আলোচনা এবং বিদ্যাপীঠের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। একইসঙ্গে উপস্থিত অভিভাবক ও ভক্তবৃন্দ বিদ্যাপীঠের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

আয়োজকরা জানান, শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা, মানবসেবা ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলাই এই বিদ্যাপীঠের মূল লক্ষ্য।

 

উল্লেখ্য, সনাতন সেবক সংঘ (SSS)-এর উদ্যোগে পরিচালিত এই বিদ্যাপীঠের সার্বিক সহযোগিতায় রয়েছে এলাকার সনাতনী সমাজ ও ভক্তবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews