বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

সনাতন মহাসংঘের উদ্যোগে কুমিল্লায় ৯০তম বৈদিক গীতা পাঠশালার উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

কুমিল্লার লালমাই উপজেলায় বাংলাদেশ সনাতন মহাসংঘের উদ্যোগে ৯০তম বৈদিক গীতা পাঠশালার উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ মার্চ ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার জামিরা সার্বজনীন গীতা শিক্ষালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাঠশালাটি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ সনাতন মহাসংঘ কুমিল্লা জেলা শাখা এবং পরিচালনায় রয়েছে লালমাই উপজেলা শাখা।

 

একই দিনে জামিরা সার্বজনীন গীতা শিক্ষালয়ের পরিচালনা কার্যকরী কমিটিও ঘোষণা করা হয়। লালমাই উপজেলা সনাতন মহাসংঘের সভাপতি শ্রী সৌরভ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক জয়ন্ত শীল নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির সদস্যরা হলেন সভাপতি অর্জুন দাস, সহসভাপতি রিপন কর্মকার, পরিচালক পলাশ কর্মকার, সহকারী পরিচালক অমিত চন্দ্র দাস, পাঠশালা পরিচালনার দায়িত্বে অপু দাস, কোষাধ্যক্ষ নকুল দাস এবং নির্বাহী সদস্য অনিক কর্মকার। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিরা সার্বজনীন গীতা শিক্ষালয়ের সভাপতি অর্জুন দাস এবং সঞ্চালনা করেন বাংলাদেশ সনাতন মহাসংঘ কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক শান্ত সূত্রধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন মহাসংঘ কুমিল্লা জেলার সভাপতি অপূর্ব মজুমদার রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সনাতন মহাসংঘের সাধারণ সম্পাদক জনি মজুমদার। সত্য সনাতন টিভি

 

এছাড়া উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সনাতন মহাসংঘের প্রচার সম্পাদক নিশান সাহা নীরব, যুগ্ম সম্পাদক সজিব দাস, নির্বাহী সদস্য সুকদেব দেবনাথ ও শুভ বনিক, মনোহরগঞ্জ উপজেলা সনাতন মহাসংঘের অর্থ সম্পাদক প্রান্ত দেবনাথ, বরুড়া উপজেলা সনাতন মহাসংঘের সভাপতি আকাশ ভৌমিক, সহসভাপতি তন্ময় মজুমদার, সাধারণ সম্পাদক বাঁধন মজুমদার, সাংগঠনিক সম্পাদক প্রিতম নাহা, সাংস্কৃতিক সম্পাদক জুটন সরকার, জামিরা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সঞ্জয় বনিকসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে কলমিয়া শ্রীমদ্ভগবদগীতা পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদগীতা, খাতা ও কলম বিতরণ করা হয়। গীতাপাঠ, ধর্মীয় সংগীত পরিবেশনা, প্রসাদ বিতরণ এবং প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews