
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশটিতে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পার্লামেন্ট। দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটা জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি ভারত সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, সম্পত্তি ও ধর্মীয় উপাসনালয়ে হামলার যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে ভারত উদ্বিগ্ন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সত্য সনাতন টিভি
ভারতের পার্লামেন্টে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিভিন্ন মানবাধিকার সংস্থা ও পর্যবেক্ষক গোষ্ঠীর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ১০০টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। সত্য সনাতন টিভি
ভারতের সংবাদমাধ্যম প্রেস ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং বিষয়টি ভারত সরকার কূটনৈতিক পর্যায়েও নজরে রাখছে।
এ বিষয়ে ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক যোগাযোগের মাধ্যমেই সংখ্যালঘুদের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে।