রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সিলেট জেলা টিম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে। শনিবার সকালে তারা ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। সত্য সনাতন টিভি

 

২১ ফেব্রুয়ারি সকালে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা সমবেত হন। পরে দলীয়ভাবে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

 

এ সময় সংগঠনের নেতারা বলেন, ভাষা আন্দোলন জাতির অস্তিত্ব ও আত্মমর্যাদার ভিত্তি। ১৯৫২ সালের শহীদরা কেবল ভাষার অধিকার রক্ষার জন্যই নয়, বরং জাতির মর্যাদা প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের এই আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।

 

তারা আরও বলেন, ভাষা শহীদদের রক্তের ঋণ শোধ করার নয়। বাংলা ভাষা দেশের সংস্কৃতি, ইতিহাস ও চেতনার মূলভিত্তি। তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে তারা মাতৃভাষার শুদ্ধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা। সত্য সনাতন টিভি

 

এই সময় উপস্থিত ছিলেন সহকারী টিম লিডার শ্রী বিষ্ণু রবি দাস সহকারী টিম লিডার রথীন্দ্র

সদস্য নীল দাস সহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews