1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে রবীন্দ্রজয়ন্তীর প্রস্তুতি,কাছারি বাড়িতে উৎসবের আমেজ শরীয়তপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান শরণখোলায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, লুটপাট; দুইজন গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা নয়,পরিকল্পিত হত্যা,চকরিয়ায় ছয় ভাই নিহতের ঘটনায় চাঞ্চল্যকর মোড় গৃহকর্মী থেকে বিধায়ক, আউসগ্রামে কলিতা মাঝির চমক স্বনামধন্য কীর্তনশিল্পী বাবুল কৃষ্ণ মহন্ত আর নেই নতুন সরকারের সূচনা, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা একটি মায়ের জীবন বাঁচাতে সহায়তার আহ্বান  শ্যামনগরে পশুচিকিৎসক অনিমেষ অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

অষ্টমী তিথিতে লাঙ্গলবন্দে পুণ্যস্নান, ভক্তদের ঢল নামার আশা।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে আগামী ২৫ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আচার মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান। আয়োজক সূত্র জানায়, চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ব্রহ্মপুত্র নদের তীরে হাজারো ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

 

জ্যোতিষ গণনা অনুযায়ী, মহাষ্টমী তিথি শুরু হবে ২৫ মার্চ বুধবার বিকাল ৫টা ১৭ মিনিটে এবং শেষ হবে ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টা ৫৯ মিনিটে। এই সময়ের মধ্যেই পুণ্যস্নানের মূল লগ্ন পালন করা হবে।

 

লাঙ্গলবন্দ নারায়ণগঞ্জের বন্দর থানার আওতায় অবস্থিত, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। দীর্ঘদিন ধরে এই স্থানটি হিন্দু সম্প্রদায়ের কাছে পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত।

 

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কিংবদন্তির পরশুরাম মুনি তাঁর পাপমোচনের জন্য এই স্থানে স্নান করেছিলেন। সেই থেকেই অষ্টমী তিথিতে এখানে স্নান করলে পাপমুক্তি ও পুণ্যলাভ হয় বলে ভক্তদের বিশ্বাস।

 

স্নানের সময় ভক্তরা ব্রহ্মপুত্র নদের জলে ডুব দিয়ে ফুল, বেলপাতা, ধান ও দূর্বা অর্পণ করেন। অনেকেই পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন এবং বিশেষ প্রার্থনায় অংশ নেন। সত্য সনাতন টিভি

 

আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদীর ঘাটগুলো পরিষ্কার রাখা, চিকিৎসা সহায়তা, নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনাও রয়েছে।

 

প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে ভক্তরা লাঙ্গলবন্দে আসবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট