1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্ট নেতার ওপর হামলার অভিযোগ আট বন্ধুর স্বপ্নের ব্যান্ড ‘পরমেশ্বর’, চট্টগ্রামে বাড়ছে জনপ্রিয়তা স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ‘লংকা কাণ্ড’ প্রতিপাদ্যে চট্টগ্রামে হনুমান জয়ন্তীর আয়োজন সাতক্ষীরায় মন্দিরে দুর্ধর্ষ চুরি,প্রতিমার গায়ে থাকা স্বর্ণ ও মূল্যবান সম্পদ লুট চট্টগ্রামে নতুন যুগের সরকারি সেবা ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু গোসাইলডাঙ্গা শ্মশান কালী মন্দিরে স্বর্ণালংকার চুরি, ফুটেজ দেখে চোর শনাক্ত অটোরিকশা ছিনতাইয়ের সময় শান্ত কুমারের মৃত্যু, গ্রেফতার ৩ উখিয়ায় দোল পূর্ণিমা উপলক্ষে ৫৮তম ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন মিরসরাইয়ে হিন্দু গৃহবধূকে অচেতন করে স্বর্ণ ও টাকা লুট

ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্ট নেতার ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলায় পূজা উদযাপন ফ্রন্টের এক নেতার ওপর হামলা ও তাঁর বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত ৯ মার্চ ২০২৬ ইংরেজি সোমবার উপজেলার ভাওয়াল ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

হামলার শিকার সুকুমার মণ্ডল সালথা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করেন, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল মাতুব্বরের নেতৃত্বে একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে। সত্য সনাতন টিভি

সুকুমার মণ্ডল বলেন, তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কারণেই তাঁদের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। সত্য সনাতন টিভি

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও বিল্লাল মাতুব্বর তাঁর চার বিঘা জমির ফসল পুড়িয়ে দিয়েছেন এবং তাঁকে হত্যার হুমকি দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়েছেন। সত্য সনাতন টিভি

সুকুমার মণ্ডলের দাবি, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় তাঁর ওপর বারবার হামলা ও নির্যাতন করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সুকুমার মণ্ডল। তিনি বলেন, “আমি একজন হিন্দু এবং বাংলাদেশের নাগরিক। আমি চাই আমার পরিবার নিয়ে দেশে নিরাপদে বসবাস করতে।”

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিল্লাল মাতুব্বরের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে সালথা থানার সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট