বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

নির্বাচন ঘিরে সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা: সিজিএস জরিপ

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। সংস্থাটির এক জরিপে দেখা গেছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মানুষ নির্বাচনকে ঘিরে উদ্বিগ্ন।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মোট ৫০৫ জন মানুষের মতামতের ভিত্তিতে জরিপটি পরিচালনা করা হয়েছে।

 

জরিপের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ শতাংশের বেশি মানুষ ভোট ও নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি ২৫ শতাংশের বেশি উত্তরদাতা জানিয়েছেন, তারা নিজেদের ‘অনিরাপদ’ কিংবা ‘চরম অনিরাপদ’ মনে করছেন।

 

বিশেষজ্ঞদের মতে, অতীতে বিভিন্ন সময় জাতীয় নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও হামলার ঘটনা ঘটেছে। ফলে নির্বাচনকে সামনে রেখে এই সম্প্রদায়ের মানুষের মধ্যে শঙ্কা ও আতঙ্ক তৈরি হওয়াটা নতুন নয়। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের বর্তমান সক্ষমতা ও সম্ভাবনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এখন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন আয়োজন করা।

 

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন এখনও যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। তবে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার সুযোগ রয়েছে। নারী, সংখ্যালঘু জনগোষ্ঠী এবং ভিন্নমতের রাজনৈতিক ব্যক্তিসহ সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

সিজিএসের জরিপ প্রকাশের পর নির্বাচন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews