মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

‘লংকা কাণ্ড’ প্রতিপাদ্যে চট্টগ্রামে হনুমান জয়ন্তীর আয়োজন

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদ। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “লংকা কাণ্ড” রামায়ণের ঐতিহাসিক সেই অধ্যায়, যেখানে ভগবান হনুমানের বীরত্ব, শক্তি ও ভক্তির অনন্য প্রকাশ ঘটেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকার জে এম সেন হল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবারের উৎসবের মূল আয়োজন। উৎসব উপলক্ষে তৈরি করা হয়েছে নান্দনিক প্রতিমা ও দৃষ্টিনন্দন মঞ্চসজ্জা, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।

এবারের প্রতিমা রূপায়ণ করেছেন শিল্পী প্রান্ত চৌধুরী দূর্জয়। আয়োজনের মূল ভাবনা ও সৃজনশৈলীতে কাজ করেছেন রাজেশ তালুকদার। প্রতিমার অলংকার নির্মাণ করেছেন সজীব দে, আর পুরো উৎসব অঙ্গনে দৃষ্টিনন্দন আলোকসজ্জার দায়িত্বে রয়েছে বি.এল. লাইটিং।

আয়োজকরা জানান, হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে ধর্মীয় অনুষ্ঠান, পূজা-অর্চনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ভক্তদের অংশগ্রহণে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সনাতনী লাইভ ব্যান্ড কনসার্ট। এতে বিপুল সংখ্যক সনাতনী ভক্তের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

উৎসব আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে চট্টগ্রামের স্বনামধন্য “রাম সেবক” সংগঠন।

আয়োজক পরিষদের পক্ষ থেকে জানানো হয়, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম চন্দ্রের প্রিয় সেবক হনুমান এর শক্তি, সাহস, ভক্তি ও ন্যায়ের আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তাই সব ভক্ত ও দর্শনার্থীদের উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews