1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অটোরিকশা ছিনতাইয়ের সময় শান্ত কুমারের মৃত্যু, গ্রেফতার ৩ উখিয়ায় দোল পূর্ণিমা উপলক্ষে ৫৮তম ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন মিরসরাইয়ে হিন্দু গৃহবধূকে অচেতন করে স্বর্ণ ও টাকা লুট ফটিকছড়িতে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করলো “ইসকন” অতলে অযত্নে আজ বিলুপ্তির পথে কুমিরা কুমারীকুণ্ড আইনি জট কাটল, মুক্তির পেল ‘দ্য কেরালা স্টোরি ২’! দিনাজপুরে বিজিবির অভিযানে কষ্টিপাথরের দুটি প্রাচীন মূর্তি উদ্ধার, আটক ১। সাতক্ষীরার কালিগঞ্জে হিন্দু গৃহবধূর লাশ উদ্ধার। পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন হিন্দু দেবতার মূর্তি ছিনতাইকারীদের ধাক্কায় ট্রাক চাপায় আটোরিক্সা চালক শান্ত নিহত

অটোরিকশা ছিনতাইয়ের সময় শান্ত কুমারের মৃত্যু, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক : ফেনী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

ফেনীতে অটোরিকশা ছিনতাই ঠেকাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর চালক শান্ত কুমার সাহা নিহত হওয়ার ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (৯ মার্চ) রাতে চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের ভুজপুর থানার মোহাম্মদপুর গ্রামের মনু মিয়ার ছেলে সোহাগ (২৪), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী নগর ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল কালামের ছেলে নাসির (৪৫) এবং একই এলাকার মোহাম্মদ মফিজের ছেলে ইমাম উদ্দিন ইমন (৪০)।

 

পুলিশ জানায়, রোববার রাতে যাত্রীবেশে দুই ব্যক্তি শান্ত কুমার সাহার ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সদর উপজেলার রামপুর রাস্তার মাথার কাছে একটি নির্জন স্থানে পৌঁছালে তারা শান্তকে ধাক্কা মেরে ডোবায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

 

অটোরিকশাটি বাঁচাতে ডোবা থেকে উঠে পেছনে দৌড় দেন শান্ত। এ সময় লালপোল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের বিপরীতে মহাসড়কে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঘটনার পর নিহত শান্তর বাবা কানু কুমার সাহা ফেনী মডেল থানায় হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুটি মামলা করেন।

 

ডিবি পুলিশ জানায়, পূর্বপরিকল্পিতভাবে ওই রাতে ছিনতাই চক্রের সদস্য ইমাম উদ্দিন, নাসির ও সোহাগ শান্তর অটোরিকশায় যাত্রীবেশে ওঠেন। নির্জন স্থানে নিয়ে গিয়ে তারা শান্তকে গাড়ি থেকে ফেলে দিয়ে অটোরিকশা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই করেন। সত্য সনাতন টিভি

 

পরে অটোরিকশাটি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কড়ইতলার একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় গ্যারেজ মালিক আনোয়ার ও তার সহযোগীর সহায়তায় গাড়িটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে ফেলা হয়। পরে সেগুলো চট্টগ্রামের পাহাড়তলী এলাকার আল-আমিন হাসপাতালের সামনে বিক্রি করা হয়।

 

তদন্তের একপর্যায়ে পুলিশ প্রথমে সোহাগকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা মোবাইল ফোনসহ নাসিরকে গ্রেফতার করা হয়। এরপর সোহাগের স্বীকারোক্তি অনুযায়ী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কড়ইতলা এলাকা থেকে ইমাম উদ্দিন ইমনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্যারেজ থেকে অটোরিকশার যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অটোরিকশা ছিনতাইয়ের মামলা রয়েছে। নাসিরের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা আছে এবং সোহাগের বিরুদ্ধেও পূর্বে একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট