1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় চক্রশালায় ছিনতাইকারী দলের হামলা: ছুরিকাঘাতে হিন্দু যুবক নিহত, আহত আরও একজন সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনের দাবি দিঘীনালায় পুরুষোত্তম মাস উপলক্ষে মঙ্গল দীপ প্রজ্বলন ও নাম সংকীর্তন দিল্লির অগ্নিকাণ্ডে নিঃশেষ আগারওয়াল পরিবার, এক সপ্তাহেই ৯ জনের মৃত্যু ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ভক্তদের মধ্যে শরবত বিতরণ ইসরাইলে স্থাপিত হবে ছত্রপতি শিবাজির বিশাল ভাস্কর্য রাউজানের মাটির ঘরেই শুরু হয়েছিল বাংলাদেশ ইসকনের যাত্রা নিয়ামতপুরে বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি জবির শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজারে হিন্দু ব্যবসায়ীকে হত্যার ঘটনার আটক ২

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ী গণেশ পাল হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় ১৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

রোববার ভোররাতে সদর উপজেলার পিএমখালী এলাকা থেকে জিসান ও বাদশা নামে দুই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার পরিদর্শক ছমি উদ্দিন।

 

নিহত গণেশ পালের পরিবারের অভিযোগ, এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন জিসান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ও তাঁর সহযোগীরা গণেশ পালকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সত্য সনাতন টিভি

 

পুলিশ জানায়, হত্যার পরপরই অভিযান শুরু করা হয়। জিসানের ঘনিষ্ঠ এক নারী এবং পরে তাঁর ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে পিএমখালী এলাকায় অভিযান চালিয়ে জিসান ও বাদশাকে আটক করা হয়।

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমি উদ্দিন বলেন, আটক দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সত্য সনাতন টিভি

 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার বলেন, কয়েক ঘণ্টার অভিযান শেষে তাদের আটক করা সম্ভব হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

এর আগে শনিবার দুপুরে বিজিবি ক্যাম্প এলাকার নিজ বাড়ির সামনে ড্রেন নির্মাণের কাজ করছিলেন গণেশ পাল। এ সময় জিসান তাঁর কাছে চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে জিসানসহ কয়েকজন মিলে তাঁর ওপর হামলা চালায় এবং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সত্য সনাতন টিভি

 

ময়নাতদন্তের জন্য গণেশ পালের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট