1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের সুস্থতা ও নিরাপত্তা কামনায় প্রার্থনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। চন্দনাইশে কেন্দ্রীয় তপোবন আশ্রমের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব শুরু হচ্ছে ১০ মার্চ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পেলেন চবি শিক্ষক কুশল বরণ চক্রবর্তী তরুণ প্রজন্মের মাঝে গীতার জ্ঞান ছড়াতে অনলাইনে গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন তুলসীধামে শ্রীমৎ স্বামী নারায়ণ পুরী মহারাজের ১১ তম স্মরণ উৎসবের প্রথম দিন মানবিক উদ্যোগে অসহায় রানী দাশকে হুইলচেয়ার দিল জাগো হিন্দু পরিষদ বান্দরবানে আজ থেকে শুরু হলো সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কক্সবাজারে হিন্দু ব্যবসায়ীকে হত্যার ঘটনার আটক ২ পুরোহিত নিয়োগে প্রাণ ফিরে পেল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিধর্মীয় উপাসনালয়

ভোলায় চাঁদা না দেওয়ায় মারধর ও জমি থেকে ঘাস লুট

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদা না দেওয়ায় রাম মজুমদার (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর এবং তাঁর জমি থেকে খামারের ঘাস জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যোগেশ ডাক্তার বাড়িতে সংবাদমাধ্যমের কাছে এ অভিযোগ করেন ভুক্তভোগী রাম মজুমদার। তিনি একই এলাকার মিলন পাটওয়ারী ও কামরুল পাটওয়ারীর বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

ভুক্তভোগীর অভিযোগ, কয়েক দিন আগে তিনি চর এলাকা থেকে গবাদিপশুর খামারের জন্য ঘাস ও খড় কিনে আনেন। পরে সেই ঘাস কেনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন তাঁর কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

রাম মজুমদারের দাবি, এর জের ধরে তাঁর ২৪ শতাংশ জমিতে থাকা খামারের ঘাস জোরপূর্বক কেটে নিয়ে যান অভিযুক্তরা। এ সময় তাঁর মোটরসাইকেলটিও নিয়ে যাওয়া হয়। পরে মোটরসাইকেলটি ফেরত দেওয়া হলেও বিষয়টি নিয়ে উত্তেজনা চলতে থাকে।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর গত ৬ ও ৭ মার্চ তাঁকে দুই দফায় মারধর করা হয়। এতে তিনি আহত হন এবং পরে স্থানীয়দের সহায়তায় তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এই বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট