1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় চক্রশালায় ছিনতাইকারী দলের হামলা: ছুরিকাঘাতে হিন্দু যুবক নিহত, আহত আরও একজন সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনের দাবি দিঘীনালায় পুরুষোত্তম মাস উপলক্ষে মঙ্গল দীপ প্রজ্বলন ও নাম সংকীর্তন দিল্লির অগ্নিকাণ্ডে নিঃশেষ আগারওয়াল পরিবার, এক সপ্তাহেই ৯ জনের মৃত্যু ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ভক্তদের মধ্যে শরবত বিতরণ ইসরাইলে স্থাপিত হবে ছত্রপতি শিবাজির বিশাল ভাস্কর্য রাউজানের মাটির ঘরেই শুরু হয়েছিল বাংলাদেশ ইসকনের যাত্রা নিয়ামতপুরে বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি জবির শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের দাবি

মানবিক উদ্যোগে অসহায় রানী দাশকে হুইলচেয়ার দিল জাগো হিন্দু পরিষদ

নিজস্ব প্রতিবেদক : সৌরভ সাহা | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

মানবতার সেবাই পরম ধর্ম—এই আদর্শকে ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জাগো হিন্দু পরিষদ (JHP)। পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্রের চরণে সকল গৌরব ও মর্যাদা সমর্পণ করে গত ০৬ এপ্রিল ২০২৬ তারিখে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার শীলছড়ি এলাকার অসহায় বাসিন্দা রানী দাশ-এর হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে।

 

জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না রানী দাশ। ফলে তার দৈনন্দিন জীবনযাপন হয়ে উঠেছিল অত্যন্ত কষ্টকর। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় জাগো হিন্দু পরিষদ (JHP) প্রবাসী ফোরাম সংযুক্ত আরব আমিরাত শাখা। তাদের আর্থিক সহযোগিতা এবং জাগো হিন্দু পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় রানী দাশের জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়।

পরবর্তীতে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ শীলছড়ি এলাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে রানী দাশের হাতে হুইলচেয়ারটি তুলে দেন। এ সময় জাগো হিন্দু পরিষদ কাপ্তাই উপজেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হুইলচেয়ার পেয়ে রানী দাশ আবেগাপ্লুত হয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহায়তার ফলে তার চলাফেরা সহজ হবে এবং দৈনন্দিন কাজকর্মে অনেক সুবিধা হবে।

জাগো হিন্দু পরিষদের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা। মানুষের প্রকৃত মূল্য তার সম্পদ বা ক্ষমতায় নয়, বরং মানবতার কল্যাণে সে কতটুকু কাজ করতে পারে—তার মাধ্যমেই নির্ধারিত হয়। সেই লক্ষ্য থেকেই সংগঠনটি নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করেও জাগো হিন্দু পরিষদ (JHP) প্রবাসী ফোরাম সংযুক্ত আরব আমিরাত শাখা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।


এদিকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসী এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।
মানবসেবার এই উদ্যোগের জন্য জাগো হিন্দু পরিষদ (JHP) প্রবাসী ফোরাম সংযুক্ত আরব আমিরাত শাখার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট