শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

তরুণ প্রজন্মের মাঝে গীতার জ্ঞান ছড়াতে অনলাইনে গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দিতে অনলাইন গীতা পাঠ প্রতিযোগিতা–২০২৬ (সিজন–২) আয়োজন করছে সনাতন ধর্মভিত্তিক সামাজিক সংগঠন Hindu Crash & Care Community (HCCC)।

 

আয়োজকরা জানিয়েছেন, সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা-এর বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়া এবং তরুণদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাদের মতে, গীতার শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, দায়িত্ববোধ ও আত্মশুদ্ধির পথে চলতে অনুপ্রাণিত করে।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৯ মার্চ থেকে প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ২৬ মার্চ রাত ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অংশগ্রহণকারীদের গীতা পাঠের ভিডিও বা পোস্ট নির্ধারিত অনলাইন গ্রুপে প্রকাশ করতে হবে। পরে বিচারকমণ্ডলী সেসব মূল্যায়ন করে সেরা প্রতিযোগীদের নির্বাচন করবেন।

 

আয়োজকরা আরও জানান, প্রতিযোগিতা চলাকালে গ্রুপে শুধুমাত্র প্রতিযোগিতা–সংক্রান্ত পোস্ট অনুমোদন করা হবে, যাতে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়। সত্য সনাতন টিভি

 

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজীবনের পথপ্রদর্শক। গীতার শিক্ষা মানুষকে নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিকতার পথে চলতে শেখায়। নতুন প্রজন্মের কাছে এই শিক্ষা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ।”

 

তারা জানান, ভবিষ্যতেও সনাতন ধর্মের জ্ঞান, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আরও কর্মসূচি নেওয়া হবে। সত্য সনাতন টিভি

 

আয়োজকরা সকল সনাতনী তরুণ–তরুণী ও আগ্রহীদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে গীতার বাণী আরও বিস্তৃতভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়বে এবং ধর্মীয় ও নৈতিক চেতনা শক্তিশালী হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews