1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সংবর্ধনায় মিশন কান্তি দত্ত। রাবিপ্রবিতে সনাতনী শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত। গুরুকুল বৈদিক বিদ্যাপীঠের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতনী মহাসম্মেলন। দীপুর মরদেহ নিয়ে স্লোগান-উস্কানির অভিযোগে গ্রেপ্তার আরও দুজন বগুড়ার সারিয়াকান্দিতে কোচিং সেন্টার পরিচালককে হত্যা কক্সবাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী গণেশ পালকে খুন ফারাবীর বিচারের দাবিতে ঢাকায় হিন্দু শিক্ষার্থীদের বিক্ষোভ শিশুদের ধর্মীয় শিক্ষায় গীতা স্কুল উদ্বোধন করলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন মধ্যপ্রাচ্যে যুদ্ধাবসান ও বিশ্বশান্তি কামনায় চট্টগ্রামে প্রার্থনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ ক্লাব নয়, মন্দিরে বিয়ের আহ্বান,বৈদিক পবিত্রতায় দাম্পত্য শুরুর পরামর্শ

রাবিপ্রবিতে সনাতনী শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১১তম আবর্তনের সনাতনী শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে এক ভক্তিময়, আনন্দঘন ও স্মরণীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাগৈতিহাসিক শ্রীশ্রী সীতা মন্দির ও সীতাঘাট প্রাঙ্গণে সনাতন বিদ্যার্থী সংসদ, রাবিপ্রবি শাখার উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

 

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবীন ও প্রবীণ সনাতনী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকাল থেকেই সীতা মন্দির প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় প্রার্থনা, মঙ্গল কামনা এবং ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়।

 

 

নবীন বরণ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া সনাতনী শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানানো এবং তাদের সঙ্গে সিনিয়র শিক্ষার্থীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। এ আয়োজনে পারস্পরিক পরিচয়, বন্ধুত্বপূর্ণ আলোচনা এবং আনন্দঘন মুহূর্তের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা নিজেদের নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

 

 

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে ধারণ করে বিশ্ববিদ্যালয় জীবনের পথচলাকে আরও সুন্দর করে তুলতে সহায়তা করে।

 

 

দিনব্যাপী এ আয়োজনে প্রার্থনা, নবীনদের শুভেচ্ছা প্রদান, স্মৃতিচারণ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে পুরো পরিবেশটি এক উষ্ণ মিলনমেলায় রূপ নেয়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সীতা মন্দির ও সীতাঘাটের শান্ত পরিবেশ অনুষ্ঠানের আবহকে আরও মাধুর্যমণ্ডিত করে তোলে।

 

 

আয়োজকরা জানান, ঈশ্বরের অশেষ কৃপায় নবীন বরণ অনুষ্ঠানটি সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজন বাস্তবায়নে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি সনাতন বিদ্যার্থী সংসদ,  রাবিপ্রবি শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট