রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গীতা প্রচার ফাউন্ডেশনের উদ্যোগে লালমনিরহাটে গীতা শিক্ষা কর্মশালা

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

লালমনিরহাট সদরে গীতা প্রচার ফাউন্ডেশনের উদ্যোগে একদিনব্যাপী গীতা শিক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ মার্চ দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন এলাকা থেকে আগত গীতা অনুরাগী, শিক্ষার্থী ও আগ্রহী ব্যক্তিরা অংশ নেন।

আয়োজকেরা জানান, মানুষের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের গীতার শ্লোক শুদ্ধভাবে উচ্চারণের নিয়ম, শ্লোকের তাৎপর্য এবং মানবজীবনে গীতার শিক্ষার প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় গীতার বিভিন্ন শ্লোকের ব্যাখ্যা তুলে ধরে বক্তারা বলেন, গীতা মানুষের নৈতিকতা, আত্মশুদ্ধি ও জীবনদর্শনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়। তাই নতুন প্রজন্মের মধ্যে গীতার শিক্ষাকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে গীতা প্রচারের কার্যকর পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকেরা। প্রশ্নোত্তর পর্বে গীতার দর্শন ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সত্য সনাতন টিভি

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অংশগ্রহণকারীদের আগ্রহ ও উপস্থিতি তাদের ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার অনুপ্রেরণা জুগিয়েছে। সত্য সনাতন টিভি

কর্মশালায় আগ্রহীদের গীতা প্রচার ফাউন্ডেশনের কার্যক্রমে যুক্ত হয়ে গীতা প্রচারে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা ও অংশগ্রহণে সংগঠনটি ভবিষ্যতে আরও বিস্তৃত কার্যক্রম পরিচালনা করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews