1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সংবর্ধনায় মিশন কান্তি দত্ত। রাবিপ্রবিতে সনাতনী শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত। গুরুকুল বৈদিক বিদ্যাপীঠের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতনী মহাসম্মেলন। দীপুর মরদেহ নিয়ে স্লোগান-উস্কানির অভিযোগে গ্রেপ্তার আরও দুজন বগুড়ার সারিয়াকান্দিতে কোচিং সেন্টার পরিচালককে হত্যা কক্সবাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী গণেশ পালকে খুন ফারাবীর বিচারের দাবিতে ঢাকায় হিন্দু শিক্ষার্থীদের বিক্ষোভ শিশুদের ধর্মীয় শিক্ষায় গীতা স্কুল উদ্বোধন করলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন মধ্যপ্রাচ্যে যুদ্ধাবসান ও বিশ্বশান্তি কামনায় চট্টগ্রামে প্রার্থনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ ক্লাব নয়, মন্দিরে বিয়ের আহ্বান,বৈদিক পবিত্রতায় দাম্পত্য শুরুর পরামর্শ

গুরুকুল বৈদিক বিদ্যাপীঠের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতনী মহাসম্মেলন।

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শুভ রাম নবমী উপলক্ষে গুরুকুল বৈদিক বিদ্যাপীঠের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনকে ঘিরে আগামী ১১ ও ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ২৬ ও ২৭ মার্চ দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্মীয় মহাসম্মেলন। বৃহস্পতিবার ও শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় আচার, গীতাপাঠ, আলোচনা সভা এবং নানা আধ্যাত্মিক কর্মসূচি পালিত হবে।

 

অনুষ্ঠানের প্রথম দিন ২৬ মার্চ বৃহস্পতিবার ব্রাহ্মমুহূর্তে ভোর ৬টা ১ মিনিটে নগর সংকীর্তনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা। এরপর সকাল ১১টা ১ মিনিটে সহস্র কণ্ঠে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ১ মিনিটে মহাপ্রসাদ আস্বাদনের আয়োজন রাখা হয়েছে।

 

বিকেল ৩টা ১ মিনিটে ‘গীতা, বেদ ও উপনিষদ’ বিষয়ক সনাতনী ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা ১ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করবেন শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ, শ্রীশ্রী ভোলানন্দ গিরি সেবাশ্রম, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধর্মচক্র এবং গুরুকুল বৈদিক বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের বেদমন্ত্র পাঠ অনুষ্ঠিত হবে। সত্য সনাতন টিভি

 

দ্বিতীয় দিন ২৭ মার্চ শুক্রবার ভোর ৬টা ১ মিনিটে আদিত্য হৃদয় স্তোত্র পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৮টায় শ্রীরাম পূজা আরম্ভ এবং সকাল ৯টা ১ মিনিটে গীতাযজ্ঞ শুরু হবে। সকাল ১১টা ১ মিনিটে শ্রীশ্রী হনুমান চাল্লিশা পাঠ অনুষ্ঠিত হবে।

 

দুপুর ১টা ১ মিনিটে অন্নপ্রসাদ আস্বাদনের পর বিকেল ৫টা ১ মিনিটে গুরুকুলের ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠানে যজ্ঞের পৌরহিত্য করবেন শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি মহারাজ। এছাড়া বিভিন্ন মঠ ও মন্দিরের মহাত্মা মহারাজবৃন্দ এ আয়োজনে অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট