
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের খয়রাতি শর্মা পাড়া খড়লিয়ামুরা সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ২৯তম শ্রীমদ্ভাগবত পাঠ ও শ্রী রাধা-কৃষ্ণের রাজভোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ মার্চ মঙ্গলবার দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করেন বৈষ্ণব শ্রী চন্দন প্রসাদ। ভজন-কীর্তন পরিবেশন করেন শ্রী রাখাল ধর। নামসংকীর্তনে অংশ নেন শিল্পী শ্রী ছোটন শর্মা ও তাঁর দল। সত্য
দুপুর ১২টা ১ মিনিটে রাধা-কৃষ্ণের ভোগ আরতি অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সত্য সনাতন টিভি
আয়োজকেরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। এতে খয়রাতি শর্মা পাড়া ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন।
মন্দির পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় প্রতিবছরের মতো এবারও আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকেরা জানান।