
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসোক)-এ এডব্লিউডব্লিউজি (AWWG)-এর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীপাদ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু। সম্প্রতি তিনি তাঁর ভেরিফায়েড ফেইসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন।
ফেইসবুক পোস্টে গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বলেন, জাতিসংঘের প্রতিনিধি হিসেবে এই নিয়োগ তাঁর জন্য যেমন সম্মানের, তেমনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। তিনি উল্লেখ করেন, এই ভূমিকায় থেকে বৈশ্বিক সংলাপ, নীতি-ভিত্তিক অ্যাডভোকেসি এবং বহুপক্ষীয় সহযোগিতার মাধ্যমে অর্থবহ অবদান রাখতে তিনি আগ্রহী। এসব উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বিশেষ করে টেকসই উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে। সত্য সনাতন টিভি।
গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী আরও বলেন, তাঁর ওপর যে আস্থা রাখা হয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে বৈশ্বিক নেতা, নীতিনির্ধারক, নাগরিক সমাজের সংগঠন এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে একযোগে কাজ করে দীর্ঘমেয়াদি ও পরিমাপযোগ্য প্রভাব তৈরি করতে সক্ষম উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সত্য সনাতন টিভি
পোস্টে তিনি তাঁর এই পথচলায় যাঁরা সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি একটি আরও টেকসই ও ন্যায়সংগত ভবিষ্যৎ গড়ে তুলতে সেবা, সহযোগিতা এবং কার্যকর সমাধান এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাতিসংঘের ইকোসোক বিশ্বব্যাপী অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যুতে নীতি প্রণয়ন ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এ পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি হিসেবে কাজ করা আন্তর্জাতিক পর্যায়ে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করে। সত্য সনাতন টিভি