
বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের প্রধান মি. মাহফুধ-এর সঙ্গে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে এক দীর্ঘ আলোচনা করেছেন অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী। বৈঠকে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, সামাজিক বৈষম্য ও ন্যায়বিচার প্রাপ্তির প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
আলোচনায় ড. কুশল বরণ চক্রবর্তী তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, তার বিরুদ্ধে সংঘটিত একটি মব ক্রাইম এবং এর পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে পদোন্নতি না দেওয়ার বিষয়টি তার পেশাগত ও ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলেছে। এসব বিষয়কে তিনি মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। সত্য সনাতন টিভি
বৈঠকে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তারা মনোযোগ দিয়ে বিষয়গুলো শোনেন এবং সংশ্লিষ্ট তথ্য ও প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তারা সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা শেষে ড. কুশল বরণ চক্রবর্তী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তাদের আন্তরিকতা ও সহানুভূতিশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা আন্তর্জাতিক পরিসরে আরও গুরুত্ব সহকারে আলোচিত হতে সহায়ক হবে। সত্য সনাতন টিভি