1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

উখিয়ায় পঞ্চপান্ডব সংঘের উদ্যোগে সরস্বতী পূজা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী পুরাতন বাজার হিন্দু পাড়ায় সার্বজনীন শ্রীশ্রী গীতা মন্দির প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চপান্ডব সংঘের উদ্যোগে গত ২৩ জানুয়ারি শুক্রবার বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা পালিত হয়।

সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও পূজামণ্ডপে সমবেত হয়ে দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পূজার্থীরা অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে দেওয়ার প্রার্থনা জানান।

পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ছিল ভক্তিমূলক পরিবেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শান্তি, সম্প্রীতি ও শিক্ষার প্রসারে এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উখিয়া বালুখালী পুরাতন বাজার হিন্দু পাড়ার সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন পঞ্চপান্ডব সংঘের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট